ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংক এমডিদের সতর্ক করলেন গভর্নর ১০ বিলিয়ন ডলারে নতুন তেল শোধনাগার নির্মাণ করছে ভারত শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৬,  11:25 AM

news image

গাজীপুরের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।


মহাসড়কের পাশের বর্জ্য মহাসড়কে এনে সেখানে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এসময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকল ধরনের যানবাহন এমনকি অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দিয়ে মহাসড়কে ক্রিকেট খেলছেন তারা।


সেখানে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা বাধা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম