ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:51 AM

news image

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর সঙ্গে সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম