ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  12:55 PM

news image

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন নামের ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তকারীরা নাশকতা সৃষ্টির জন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম