ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৪,  2:44 PM

news image

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা মেয়ের মৃত্যুর ঘটনা ঘটছে। পারিবারিক কলহের জের ধরে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ,জেলার টাঙাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার ও তার ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত । নাসরিন আক্তার স্বামীর সঙ্গে শ্রীপুরে ভাড়া ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, সকাল থেকেই নাসরিন আক্তার তার শিশুসহ সাতখামাইর আমতলা এলাকায় রেললাইনের পাশে বসা ছিলেন। মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে কারো সঙ্গে ঝগড়া করেন। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ গামী মহুয়া এক্সপ্রেস ট্রেন সাতখামাইর স্টেশনে আসার পূর্ব মুহূর্তে তিনি শিশুসহ ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নাসরীন। আহত শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান শিশু রওজাতুল জান্নাত। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন,সকাল সাড়ে দশটার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম