ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

গাজীপুরে ঝুট গার্মেন্টসে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:03 AM

news image

গাজীপুরের ঝুট গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে জেলার কোনাবাড়ি এলাকার নছর মার্কেটের গুদামটিতে আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আশেপাশে কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুন লাগা প্রথম গুদামটির মালিক আবু বক্কর। এ ব্যাপারে মিরাজুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে স্থানীয় ঝুট ব্যবসায়ী আবু বক্কর, লুৎফর রহমান ও লিটনসহ মোট ৫ জনের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত সোয়া আটটার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু করেন। চারটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নির্ণয় করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম