ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  1:12 PM

news image

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কয়েকজন হামলাকারী ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করে এবং তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়। গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, তাদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়। তিনি আরও জানান, তারা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পেট্রলের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম