ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

#

১২ ডিসেম্বর, ২০২৩,  1:56 PM

news image

গাজীপুরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে গাজীপুর মহানগরের সদর থানার ঝাজর এলাকায় মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত কাভার্ডভ্যানটি হঠাৎ থেমে যায়। মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে টিম ফিরে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম