ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

গাজীপুরে ইয়াবা'সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

আরিফ প্রধান

২৭ জানুয়ারি, ২০২২,  1:02 PM

news image

গাজীপুরের কালিয়াকৈর থেকে  ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৬ জানুয়ারী দুপুরে সফিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মদ (৩৬) নওগাঁর পত্নীতলা থানার ভাবানপুর গ্রামের আ. আজিজের সন্তান। বর্তমানে মৌচাক বাজার এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। গাজীপুর (পোড়াবাড়ি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সফিপুর বাজার এলাকায় কয়েকজন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সফিপুর বাজার এলাকার হাজী আবদু আজীজের ১০ তলা বিল্ডিং এর গেটের সামনের গলি রাস্তা থেকে বুলবুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে  ১৩ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুলবুল বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম