ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

গাজীপুরের জয়েদেবপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  11:46 AM

news image

গাজীপুরের জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ট্রেন চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। বুধবার (১৭ জানুয়ারি) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এর আগে, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা-সিলেট রেললাইনের মনতলা স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তারও আগে, ১৩ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন।  ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। আর ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। মূলত কনটেইনারবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশ করায় এ দুর্ঘটনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম