ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  10:47 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানে আগুন লেগে পুড়ে গেছে। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ঠ-১১-৮৯-৫৭) খাড়াজোড়া এলাকা পৌঁছালে ইঞ্জিন ওভারহিটের কারণে হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে থাকা লোকজন দ্রুত নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই পিকআপ ভ্যানের পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা যায়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতোয়ার রহমান জানান, পিকআপ ভ্যানে আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম