ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা হত্যা করেছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  4:57 PM

news image

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন ১২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত একদিনে হিজবুল্লাহর অন্তত ১২০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি। তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৪১৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম