ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় ১৪শ বছরের পুরনো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩,  10:01 PM

news image

গাজার একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এক সাংবাদিকের প্রকাশিত এমন একটি ভিডিও তুলে ধরে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ওই ভিডিওতে দেখা যায়, হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চলের ওমারি মসজিদ। ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এ মসজিদ প্রায় ১৪শ বছরের পুরনো। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৭ জন। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার কেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন। বিবিসি জানিয়েছে, মধ্য গাজায় এখন তুমুল লড়াই চলছে। জাতিসংঘ আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার ৮০ শতাংশের বেশি নাগরিককে ঘরছাড়া হতে হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম