ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

গাজায় সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৫,  6:16 PM

news image

গাজা সিটিতে সংঘর্ষে সালেহ আলজাফারাওয়ি নামে ফিলিস্তিনি এক সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই উপত্যকাটিতে সংঘর্ষের ঘটনটি ঘটলো।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  খবরে বলা হয়, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এক “সশস্ত্র গোষ্ঠীর” গুলিতে নিহত হয়েছেন।  তিনি যুদ্ধ চলাকালে ভিডিও প্রতিবেদন করে বেশ পরিচিতি পেয়েছিলেন। আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থা জানিয়েছে, সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। তিনি রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, ওই দিন সাবরা এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে জড়িত ছিল ‘ইসরাইল দখলদার বাহিনীর সম্পর্কিত এক সশস্ত্র মিলিশিয়া’।  তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী ঐ মিলিশিয়াকে ঘিরে ফেলেছিল, কিন্তু মিলিশিয়ার সদস্যরা দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায়।’ যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করছে যে গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক ও অস্থিতিশীল। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম