ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৪,  4:44 PM

news image

গাজায় চলমান আগ্রাসনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও যুদ্ধাপরাধ করেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল। যে এলাকা অনিরাপদ এবং একেবারেই বসবাসের অযোগ্য। তিনি আরও জানান, ব্যাপক ধ্বংসক্ষমতার অস্ত্র ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসসহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে বলে জানান নাভি পিল্লাই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম