ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ১০৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমাধ্যমে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৯২ জনে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬৯ হাজার ২৮ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা আহত মানুষদের কাছে অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম