ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না: নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৫,  4:53 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন। মঙ্গলবার (১৩ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তাও আমরা যুদ্ধ বন্ধ করব না।” ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, নেতানিয়াহু তার জোটসঙ্গীদের আশ্বস্ত করে বলেছেন, যদি হামাস অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে, তাও কিছু বন্দি মুক্তির বিনিময়ে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব হামাসকে পরাজিত করতে। আমাদের সেনারা ইতোমধ্যে সেখানে মোতায়েন আছে।” এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম