ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

গাজায় ইসরায়েল যা করছে তা ‘গণহত্যা’: এরদোয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩,  10:32 AM

news image

গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের তীব্র নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এমনকি গাজায় নির্বিচারে বোমা ফেলে ফিলিস্তিনিদের হত্যা করাকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেছেন তিনি। বুধবার পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, এমনকি যুদ্ধেরও একটি ‘নৈতিকতা’ আছে কিন্তু চলমান সংঘাতে সেটি ‘খুব মারাত্মকভাবে’ লঙ্ঘন করা হয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইসরায়েলি হামলায় গাজার অবকাঠামো ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “মানুষকে তাদের মৌলিক চাহিদা মেটাতে বাধা দেওয়া এবং বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা করা কোনো যুদ্ধ নয়, এটি গণহত্যা।”তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আমরা প্রকাশ্যে ইসরায়েলি ভূখণ্ডে বেসামরিক হত্যার বিরোধিতা করছি। একইভাবে, আমরা কখনোই গাজায় নির্বিচারে, অবিরাম বোমা হামলার মাধ্যমে অরক্ষিত নিরপরাধ মানুষের বিরুদ্ধে গণহত্যা মেনে নিতে পারি না।” প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নিপীড়নমূলক নীতিই চলমান সংঘাতের কারণ। তিনি বলেন, “ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে, রাষ্ট্র হিসাবে কাজ না করে তারা কেবল একটি সংগঠনের মতো কাজ করলে তাদেরকে সেভাবেই দেখা হবে।” সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম