ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ বিভাগ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  4:34 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (ফরাসি আদ্যক্ষরে এমএসএফ) আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। এক বিবৃতিতে আইআরসি বলেছে, ‘আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম