ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২ ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  10:57 AM

news image

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হামলায়। সোমবার সন্ধ্যায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গোলাবর্ষণের ফলে একজন ফিলিস্তিনি নিহত হন। একই সময় উত্তর গাজার জাবালিয়ার হালাওয়া শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হন। গাজা শহরে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা তাঁবুগুলোকে লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় আরো বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। দুই মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম