ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২৫,  4:54 PM

news image

অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। খবর আল-জাজিরার। এ নিয়ে ইসরায়েলি অভিযানের ৭১তম দিনে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে থাকতে পারে।  এদিকে, ইয়েমেনের হোদেইদা, রাস ইসা এবং সালিফ বন্দরে হুতি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলার আগে এসব এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম