ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় ইসরায়েলি নৃশংসতা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত আরও ১৭৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

গাজায় নৃশংসতা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটির বাহিনীর বর্বর আগ্রাসনে ওই উপত্যকায় নিহত হয়েছে আরও ১৭৪ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও তিনশতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ওই উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছে। মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৮টি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন নিহত ও আরও ৩১০ জন আহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, “অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।” এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬৪ হাজার ৭৯৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম