ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় ইসরায়েলি নৃশংসতায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:19 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা চলছেই। রবিবার ইহুদিবাদীদের হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজারে পৌঁছেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১৪৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।  উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।

আহতের সংখ্যা পৌঁছেছে কমপক্ষে ৯৪ হাজার ৭৬১ জনে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। যার ফলে এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে গত ১১ মাসে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার চলমান অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট চলছে। গাজায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা থামাতে মাসের পর মাস ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এখন পর্যন্ত গাজায় যুদ্ধাবসান ও শান্তি স্থাপনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রায় সবই ব্যর্থ।  একাধিক দফা কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত সংঘাতের অবসান ঘটাতে পারেনি। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম