ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৫,  10:51 AM

news image

যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্মকর্তারা অভিযোগ করেছেন, ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি ইসরায়েল ইতোমধ্যে পাঁচ শতাধিকবার লঙ্ঘন করেছে। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফাহর পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া ছয় ফিলিস্তিনি যোদ্ধাকে তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে। পরে ইসরায়েলি বিমানবাহিনী টানেল থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে চারজন নিহত হয় এবং দু’জনকে জীবিত আটক করা হয়। টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়, হামলার পর নাহাল ব্রিগেডের সৈন্যরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম