ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় অতর্কিত হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন, ২০২৫,  4:51 PM

news image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে সাতজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয়, যার ফলে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পাঠানো একটি উদ্ধারকারী দলও দ্বিতীয় দফা অতর্কিত হামলার শিকার হয়। স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, গাজার উত্তরে জাবালিয়ায় সাত ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে, আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম প্যালেস্টিন ক্রনিকল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসে একটি বাড়ির ভিতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে। এসময় তারা একটি "ইয়াসিন-১০৫" রকেট এবং একটি আরপিজি নিক্ষেপ করে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত নাগাদ পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ইসরায়েলি বাহিনী এখনও হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য খান ইউনিসে পাঁচটি বিমান হামলা চালিয়েছে। এ বোমাবর্ষণের সঙ্গে যুক্ত ছিল বিস্ফোরক ধ্বংসযজ্ঞ, ভারী হেলিকপ্টার থেকে গুলি এবং কামানের গোলাবর্ষণ। ফলে বহু ফিলিস্তিনি হাতহত হয়েছে বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন ফিলিস্তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম