ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকায় তাপমাত্রা ২৩.৩ পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন বাহিনী বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

গাজার কাছে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩,  10:48 AM

news image

গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীর এক সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আইডিএফের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, গাজা উপত্যকার কাছে কিববুৎজ কিসুফিম এলাকায় এই অভিযান চালানো হয়। আইডিএফের একটি ট্যাংক ও একটি ইঞ্জিনিয়ারিং গাড়ির দিকে ছোড়া একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সৈন্য নিহত, একজন মাঝারি আহত এবং দুইজন হালকা আহত হয়েছেন। আইডিএফ বলেছে, গাজা স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের অবকাঠামো ধ্বংস, অস্ত্র ও নিখোঁজ ব্যক্তি ও মৃতদেহ খুঁজে বের করার’ চেষ্টা করছে। নিহত ও আহত সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম