ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

গাজায় ১৭ হাজার শিশু নিহত, প্রতিদিন মারা যাচ্ছে ২৮ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  11:02 AM

news image

জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৩ হাজারের বেশি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গড়ে প্রতিদিন ২৮টি শিশু গাজায় নিহত হচ্ছে। অর্থাৎ প্রায় প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সমান শিশু প্রাণ হারাচ্ছে, যা চলেছে প্রায় দুই বছর ধরে। তিনি আরও জানান, অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু জুন মাসেই প্রায় ৬ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ১৮০ শতাংশ বেশি। জাতিসংঘের আন্ডারসেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার জানান, গাজায় খাদ্য সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছে, তখন তাদের গুলি করা হচ্ছে। ফ্লেচার বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আহত হচ্ছে, জোরপূর্বক ঘরছাড়া হচ্ছে এবং মর্যাদা হারাচ্ছে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব তারা যেন খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করে—এটা জেনেভা কনভেনশনের আওতায় বাধ্যতামূলক। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোও এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম