ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

গাজায় শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৫,  10:34 AM

news image

ফিলিস্তিনের গাজায় এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়ে ত্রাণপ্রার্থী শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলদারদের অবরোধে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে গাজায়। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে আলজাজিরা।  এদিকে সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার অন্তত ৫ ত্রাণপ্রার্থীকে দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ইসরায়েল এবং মার্কিন সমর্থিত কুখ্যাত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে ৮৩৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এই হামলা আরো বহু মানুষ আহত হয়েছেন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হন। উত্তর গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সেখানে একটি ইসরায়েলি ট্যাংক হামলার শিকার হয়েছে। আইডিএফ পরে জানিয়েছে তাদের ৩ সেনা নিহত হয়েছে। এ ঘটনার পর তুফাহ এবং শুজাইয়া পাড়ার আশেপাশে ব্যাপক বিমান হামলা চালিয়ে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এসব হামলায় গাজা শহরে অন্তত নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। ইসরায়েলে হামলায় হতাহত মানুষের চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপরও নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম