ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

গাজায় রাতভর ইসরায়েলের হামলায় নিহত ৫৫: হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  6:55 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। রোববার হামাসের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়।  এ হামলার বিষয়ে হামাসের প্রেস দপ্তর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় ৫৫ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম