ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

গাজায় নিহতের ৪০ শতাংশই শিশু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  5:10 PM

news image

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ২১৮ ছাড়িয়েছে। শনিবার (২১ অক্টোবর) ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাব অনুসারে—গাজা ও পশ্চিম তীর মিলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪ হাজার ২১৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৪ হাজার ১৩৭ জনই নিহত হয়েছে গাজায়, বাকিরা নিহত হয়েছে পশ্চিম তীরে। এই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে হতাহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-ক্বেদরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। সে হিসেবে মোট নিহতের ৪০ শতাংশই শিশু। উল্লেখ্য, ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম