ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জামায়াত আমিরের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২৫,  6:48 PM

news image

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ নিন্দা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, ‘সকল রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধ বিরতির মধ্যেও গণহত্যা এই পবিত্র রমজান মাসেও চালিয়ে যাচ্ছে ইসরাইল। নিন্দা ও ধিক্কার!’তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদেরকে পরাজিত করুন।আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গত সোমবার রাত থেকে নতুন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৪০৪ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম