ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২৪,  11:10 AM

news image

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় ২৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। আনাদোলুর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আটটি গণহত্যা চালিয়েছে। এতে একদিনে ২৮৩ জন শহীদ হয়েছেন এবং আরও ৮১৪ জন আহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৩৭ হাজার ৮৪ জনে পৌঁছেছে। এসব হামলায় এখন পর্যন্ত ৮৪ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এতে ২৭৪ জন নিহত ও ৬৯৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর একটি ভয়াবহ হামলায় চালিয়েছে এবং চার জিম্মিকে উদ্ধার করেছে। শনিবারের হামলার বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘অনেক সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম