ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মুত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:53 AM

news image

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র। শনিবার সন্ধ্যায় দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এঘটনাটি ঘটে। রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে। মাহবুবুর রহমান খুলনা জেলার বাসিন্দা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান তাকে ডাব পাড়ার জন্য  নারকেল গাছে উঠিয়ে দেন। কিন্তু সে ভালো করে গাছে চড়তে পারে না বলে জানা যায়। গাছে উঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদুল মারা যায় বলে স্থানীয়দের ধারণা। মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ পায়নি। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে  প্রিন্সিপাল হাবিবুর রহমানকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে থানা পুলিশের উপ পরিদর্শক  এসআই সাইদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ার তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজ এলাকায় নিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম