ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাইবান্ধায় র‌্যাবের হাতে প্রায় পঁচিশ লক্ষ টাকার বিদেশী মদ আটক

#

২২ নভেম্বর, ২০২৩,  12:17 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মঙ্গলবার ২১ নভেম্বর দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ২ জন লোক গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্ভুক্ত খামার কামারজানি এলাকায় বিদেশী মদ বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস  অভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা।তবে র‍্যাবের সফল অভিযানে উদ্ধার হয়, ১৬৯২ বোতল বিদেশী মদ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা। পলাতক মাদক কারবারীদের পরিচয় জানা গেছে তারা গাইবান্ধা জেলার সদর থানাধীন খামার কামারজানি গ্রামের হযরত আলীর ছেলে কুখ্যাত মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের মকবুল হোসেন এর ছেলে ফারুক মিয়া (৩৫)। প্রাথমিকভাবে জানা গেছে, পলাতক মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জনানো হয়, উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ১৬৯২ বোতল বিদেশী মদ গাইবান্ধা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম