ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাইবান্ধায় কৃষককে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

গাইবান্ধার সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন ঘাঘট নদীর বাঁধের পাশে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মো. এনায়েত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে ওই বাঁধের পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সুরত আলী প্রামাণিক (৬০) সাদুল্লাপুর উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষক ছিলেন। স্বজনরা জানান,

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বাড়ি থেকে বাজার করতে সাদুল্লাপুর বন্দরে গিয়ে আর বাড়ি ফেরেনি সুরত। এরপর একই দিন রাতে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে রক্তাক্ত মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করে পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ও একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। ওসি (তদন্ত) মো. এনায়েত কবির জানান, নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম