ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২১,  11:00 AM

news image

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ নিহত হয়েছেন। উপজেলার লক্ষীপুর বাজারের অদূরে গোবিন্দপুর গ্রামের মসজিদসংলগ্ন সড়কের ভাঙা ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রউফ লক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ছিলেন। তিনি গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লক্ষীপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে লক্ষীপুর বাজার থেকে বন্ধু রুহুল আমিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে গোবিন্দপুর গ্রামের পাকা সড়কের ব্রিজের নির্মাণের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করে আব্দুর রউফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অস্ত্র দিয়ে আব্দুর রউফের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় তারা। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ সদর হাসপাতালে রয়েছে। সেখানে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম