ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা

গলা ব্যথা ও খুসখুসে সমস্যার ঘরোয়া সমাধান

#

লাইফস্টাইল ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  10:53 AM

news image

শীত কি বর্ষায় গলা ব্যথা ও খুসখুস সমস্যায় কমবেশি সবাই পড়েন। করোনার আবহে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। কারণ করোনারও অন্যতম লক্ষণ হল গলা ব্যথা। তাই সতর্ক থাকতেই হবে। কয়েকটি ঘরোয়া উপায়েই এই সমস্যার সঙ্গে লড়াই করা যাবে।

হলুদ দুধ: হলুদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রে বিশেষ জায়গা করে নিয়েছে হলুদ। হলুদের মধ্যে থাকে অনেক উপকারী উপাদান। এক্ষেত্রে হলুদে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই গলা ব্যথা, গলা খুসখসের সমস্যা দূর করতেও হলুদ হতে পারে আপনার অন্যতম পছন্দ। গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ খেয়ে নিন। অনেক সমস্যা হবে দূর।

আদা চা: গলা ব্যথার সমস্যায় আদা চা ভীষণ উপকারী। এ ক্ষেত্রে আদার মধ্যে রয়েছে নানা কার্যকরী উপাদান। এতে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। সেই অ্যান্টিঅক্সিডেন্ট কমাতে পারে গলার সমস্যা।

আদা, গুড় এবং জোয়ান: সর্দি, কাশি, গলা ব্যথা, গলা খুসখুস করার মতো সমস্যায় আদা, গুড় এবং জোয়ান হতে পারে দারুণ উপকারী। এ ক্ষেত্রে সামান্য মাত্রায় গুড় নিন। সেই গুড়ে মিশিয়ে দিন আদার কুচি এবং জোয়ান। এবার খেয়ে নিন। কয়েক দিনের মধ্যেই দূর হবে সমস্যা। লবণ-পানি গার্গল: গলা ব্যথা বা গলা খুসখুসের সমস্যায় লবণ-পানি গার্গল হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। দেখবেন সমস্যা দূর হয়েছে দ্রুত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম