ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গলায় ‘টিকটিকি’ জড়িয়ে কান উৎসবে উর্বশী!

#

বিনোদন ডেস্ক

১৭ মে, ২০২৩,  9:55 PM

news image

ঋষভ পন্তকে ঘিরে হামেশাই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। তবে এবার পন্ত নয়, টিকটিকির জন্য ভাইরাল এই বলি সুন্দরী। বুধবার সকালে সামাজিকমাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর প্রথম লুক দেখান।  গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের অবতারে ধরা দিলেন উর্বশী। কিন্তু তার গলায় চোখ যেতেই অবাক নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা। সঙ্গে কানেও টিকটিকি দুল। গত বছর কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম এডিশনেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি গাউনে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এ সুন্দরী। সেই লুক দেখে হাসির রোল নেটপাড়ায়। উর্বশীকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা।  একজন লেখেন— ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে উঠে, তা হলে তো ফটোশুট ভুলে পালাতে হবে’।  অপর একজন পন্ত প্রসঙ্গ টেনে লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্তের ভূতটা যেন মাথা থেকে নামে’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম