ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত সাওদা সুমিকে নিয়ে পোস্ট: জামায়াত আমির বললেন ‘লজ্জা, লজ্জা’ যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিনকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

গলায় লিচুর বীজ আটকে শিশুর মৃত্যু

#

৩১ মে, ২০২৩,  10:54 AM

news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গলায় লিচুর বীজ আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের গোপালঘাটা এলাকার মঈন সিকদারের ছেলে আদিল সিকদার (৬ মাস)। ইফতেখার উদ্দিন মুরাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির নানার বাড়ি শাহনগরে এ ঘটনা ঘটে। আদিল তো ছোট, তাকে লিচু খাওয়ানোর কথা নয়। সম্ভবত মাটিতে খেলতে খেলতে কুড়িয়ে পেয়ে মুখে দিয়ে দিয়েছে। সেটি গিলতে গিয়ে গলায় আটকে যায়। পরে আদিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম