ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত সাওদা সুমিকে নিয়ে পোস্ট: জামায়াত আমির বললেন ‘লজ্জা, লজ্জা’ যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিনকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

গলাচিপায় মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  3:29 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একদিনে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুরে ঘটনা ঘটেছে এবং ১জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে আনন্দময়ী কালীবাড়ী সর্বজনীন দূর্গা মন্দি, শিপন ডাক্তার বাড়ির ও নারায়ন নন্দি বাড়ির মনসা মন্দিরে। এবিষয়ে রবীন্দ্র নারায়ন নন্দি বাদী হয়ে গলাচিপা থানায় একটি এজাহার মামলা দায়ের করেন যাহার নং ২৯/১১০। মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার (৩০ মে) উপজেলার ডাকুয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে দুপুর একটার দিকে আনন্দময়ী কালীবাড়ী সর্বজনীন দূর্গা মন্দি প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে পাশ্ববর্তী গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. রাসেল (৩০)। পরে একই দিন আরাইটার দিকে শিপন ডাক্তার বাড়ির ঢুকে ঘর ভাংচুরসহ বৈঠকখানার পাকা ছাদে স্থাপন করা মহাদেবের ত্রিশুল ভাঙ্গিয়া ফেলে এবং শিপনকে মারধর করে আসামী রাসেল পালিয়ে যায়। একই দিন বিকাল ৫টা দিকে রবীন্দ্র নারায়ন নন্দি বাড়ির মনসা মন্দিরে ঢুকে মনসা দেবীর প্রতিমা ভাংচুর করেছেন। ভাংচুরের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মোরর্শেদ তোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয় গলাচিপা থানা ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামী রাসেলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম