ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

গলাচিপায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

#

২২ অক্টোবর, ২০২২,  9:19 PM

news image

মো. নেছার উদ্দিন: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার সকাল ১০টায় গলাচিপার কালিকাপুর নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলাচিপা উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় নেতা আকন কুদ্দুসুর রহমান। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান খান, এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, মিজানুর রহমান মিজান, কাজী শাহাদাত হোসেন, গলাচিপা পৌর বিএনপির আহ্বায়াক এ্যাডভোকেট মিজানুর রহমান মজনু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির গলাচিপা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ সিদ্দিকুর রহমান, ও ৫৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হন আবদুর সত্তার হাওলাদার। এছাড়াও পৌর কমিটির সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান মিজান, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ জসিম খাঁন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম