ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  9:04 PM

news image

“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যোর আলোকে সারাদেশের ন্যায়  পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫নভেম্বর) সকাল ১০টায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ষ্টেশন এর আয়োজনে সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ফায়ার সার্ভিস লিডার মনিরুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, প্রেস ক্লাব সভাপতি ও কলামিষ্ট মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী পলাশ হাওলাদার, মো. মাজহারুল ইসলাম মলি, উজ্জল মিয়া, মো. ঈমন মিয়াসহ উপজেলা ফায়ার সার্ভিস এর সকল সদস্য, ব্যবসায়ী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ২০২০ সালে গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। দেশের জন-জীবনের, অগ্নি নির্বাপনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন প্রকার ঝুঁকি নিয়ে জান, মাল, সম্পদ রক্ষার্থে কাছ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম