ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

গলাচিপায় জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  2:50 PM

news image

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যর আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুভ সূচনা করে, এক বর্ণাঢ্য র‌্যালী মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে দশটার দিবে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এর ভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসন মিলটন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী প্রমুখ। এছাড়াও দৈনিক “মুক্ত খবর” স্টাফ রিপোর্টার পলাশ হাওলাদার, দৈনিক “অগ্রযাত্রার” প্রতিনিধি মাজাহারুল ইসলাম মলি সহ সামাজি, রাজনৈতিক, সমবায় অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ী সদস্যরা  উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ্ বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সমৃদ্ধ সমাজ গঠনে সমবায় একটি অন্যতম কার্যকর প্রতিষ্ঠান। যাতে অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করতে পারে। তাই সকল ক্ষেত্রে সমবায়ীদের আন্তরিক ভাবে সমবায়ের মাধ্যমে, দেশকে ও নিজেদেরকে উন্নয়নের সকলের  সহযোগিতা কামনা করেন। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম