ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

গরুর মাংসের আচারের রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

২০ জুন, ২০২৪,  4:24 PM

news image

গরুর মাংসের বাহারি পদ কমবেশি সবাই খেয়ে থাকেন। কোরবানির মাংস ভাগাভাগি পর যা থাকে তা একটু একটু খেলে অনেকদিন চলে যায়। গরুর মাংস দীর্ঘদিন রেখে খেতে চাইলে জিভে জল আনা আচার তৈরি করতে পারেন। একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। জেনে নিন গরুর মাংসের আচার তৈরির রেসিপি।

উপকরণ:

১ কেজি গরু

১/৪ কাপ আদা বাটা/কুচি

১/৪ কাপ রসুন বাটা/কুচি

১০ টি কারি পাতা

৫-৬ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া

২ টেবিল চামচ হলুদের গুঁড়া

১ টেবিল চামচ সরিষার দানা

১ টেবিল চামচ কালিজিরা

১ টেবিল চামচ জিরা

১/২ কাপ ভিনেগার

লবণ (স্বাদ অনুসারে )

সরিষার তেল/ তিলের তেল

যেভাবে রান্না করবেন:

গরুর মাংস ভালোভাবে ধুয়ে চৌকা বা কিউব করে কেটে নিন। প্রেসার কুকারে মাংসের সঙ্গে হলুদ ও লবণ মাখিয়ে ১০টি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। মাংস নরম হয়ে এলে মাংসে থাকা পানি ভালোমতো ফেলে তার মধ্যে লবণ, লাল মরিচের গুঁড়া ও হলুদ দিয়ে মাখিয়ে নিন।

একটি প্যানে তেল ঢেলে মাঝারি আঁচে মাংসগুলো সোনালি রং আর মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজার পর বেঁচে যাওয়া তেল দিয়ে বাকি রান্না করতে পারবেন।

আগে থেকে হামাম দিস্তা দিয়ে গুঁড়া করা কালিজিরা, সরিষা ও জিরা তেলের মধ্যে ছেড়ে দিন। এরমধ্যে আদা, রসুন ও কারিপাতা কুচি দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন।

মসলা থেকে ঘ্রাণ বেরিয়ে এলে তার মধ্যে ভিনেগার দিয়ে নাড়তে থাকুন। আচারের মধ্যে বেশি ঝোল বা মসলা চাইলে অল্প পরিমাণে গরম পানি ঢেলে দিন।

মিশ্রণটি একটু ঘন হয়ে এলে চুলার আঁচ বন্ধ করে মাংসগুলো ছেড়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন। ভালো স্বাদ ও ঘ্রাণের জন্য ২ দিন রোদে শুকাতে দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম