ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৪,  11:58 AM

news image

টানা কয়েক দিন গরমের পর গত দু’দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে ঝড়। বৃষ্টির ফলে গরম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল সকাল থেকে বিভিন্ন স্থানে ছিল মেঘলা আকাশ। এ পরিস্থিতিতে সবার জানার কৌতূহল– ঈদের দিনও কি বৃষ্টি হবে?

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এমন পরিস্থিতি বেশি সময় স্থায়ী হবে না। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই; বরং থাকবে গরমের দাপট। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মঙ্গলবার (আজ) থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিক। এর পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। সেই হিসাবে ঈদের দিন (বুধ কিংবা বৃহস্পতিবার) বৃষ্টি হবে না, বরং ভ্যাপসা গরম থাকবে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন,

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা থাকবে বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এক থেকে দুটি তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ হতে পারে। সে সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।  সেই সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, এপ্রিলজুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এ পরিবর্তন। তিনি বলেন, গত বছর চরম তাপপ্রবাহ ছিল। গত এপ্রিলে সারাদেশে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম