ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

গরমে শিশুর টিফিন

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ মার্চ, ২০২৩,  11:08 AM

news image

প্রচণ্ড গরম পড়ছে। এ সময় খাওয়া দাওয়া নিয়ে অনেক বাছবিচার করেন অনেকে। গরমের অস্বস্তি থেকেই খাওয়াদাওয়ায় অরুচি কাজ করে। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যাবে। গরমে তাই তাদের টিফিন প্রস্তুত করার ব্যাপারে আলাদা মনোযোগ দিতে হবে। কিন্তু কেমন হবে তাদের টিফিন? সে বিষয়েই রইলো কিছু পরামর্শ: 

ফল জাতীয় খাবার

বাচ্চাদের টিফিন প্রস্তুত করার ক্ষেত্রে সপ্তাহে দুদিন ফল দিতে পারেন। ভিটামিন সি, ভিটামিন এ সমৃদ্ধ ফলের পাশাপাশি যেসব ফলে ফাইবার আছে সেগুলো কেটে বা প্রস্তুত করে দিন। 

ভাজাপোড়া বাদ

সন্তানকে ভাজাপোড়া জাতীয় খাবার না দেওয়াই ভালো। ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার গরমে দেবেন না। শিশুদের হজম সহায়ক স্বাস্থ্যকর খাবার যেমন সালাদ কিংবা বাড়িতে রান্না করা সহজপাচ্য খাবার দিন। 

পানীয়তে মনোযোগ

পানি তো দিতেই হবে। সঙ্গে অবশ্যই পানীয় দিতে হবে। সন্তানকে দুটো পানির বোতল দিবেন। একটিতে পানি এবং অপরটিতে ডাবের পানি কিংবা বাসায় প্রস্তুতকৃত জ্যুস দেবেন। বাচ্চারা যেন ঠাণ্ডা পানীয় একেবারেই পান না করে সেদিকে মনোযোগ দেয়া দরকার। ঠাণ্ডা পানীয় তৃপ্তি দিলেও ডিহাইড্রেটেড করে শরীর। তাই পানীয়র দিকে মনোযোগ দিতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম