ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

গরমে শিশুদের চুলের যত্ন

#

লাইফস্টাইল ডেস্ক

১২ এপ্রিল, ২০২৩,  5:44 PM

news image

গরমে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদেরই সতর্ক থাকলে হবে না। আপনার ঘরে থাকা শিশুটিরও আলাদা করে যত্ন নিতে হবে। এই ঋতুটি শিশুদের জন্যও উদ্বেগের কারণ। গ্রীষ্মকালে শিশুদের চুলের সঠিক যত্ন প্রয়োজন। কারণ শিশুরা প্রায়ই ধুলো, ময়লা এবং দূষণের সংস্পর্শে আসে।গরমে শিশুদের চুল প্রতিদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন। বাইরে খেলাধুলা করলে সূর্যের আলো শিশুদের চুলের ক্ষতি করে। ধুলোবালি এবং সূর্যের আলো থেকে রক্ষা করতে শিশুদের চুলে নিয়মিত কন্ডিশনার লাগান। আপনার সন্তান যদি সাঁতার কেটে থাকে, তাহলে সাঁতার থেকে ফিরে আসার পরই চুল ধুয়ে ফেলবেন। কারণ ক্লোরিনযুক্ত পানি আপনার সন্তানের চুলের জন্য ভালো নয়। এটি চুলকে ভঙ্গুর এবং শুষ্ক করে তোলে। যার ফলে চুল পড়ে যায়।

রোদ থেকে চুলকে রক্ষা করুন

বাইরের তাপ থেকে শিশুদের যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন। শিশুরা বের হলে টুপি পরিয়ে দিন। এতে চুলের আদ্রতা হারাবে না।

চুল ছোট রাখুন

গরমে শিশুদের চুল ছোট করে কেটে রাখুন। এতে শিশুদের ঘাম কম হবে। ঠাণ্ডা লাগবে না।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম