ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

গরমে শরীর ঠান্ডা করে বেলের শরবত

#

লাইফস্টাইল ডেস্ক

২২ এপ্রিল, ২০২৪,  12:18 PM

news image

প্রচণ্ড তাপদাহ বইছে দেশজুড়ে। এ সময় শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। এর সঙ্গে এমন কিছু পানীয় পানি করতে হবে যা শরীরের ঘাটতি পূরণ করার পাশাপাশি, ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া খনিজের অভাবও পূরণ করে। এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা, হজমের গোলমাল সারাতেও কাজ করে। পুষ্টিবিদরা বলছেন, এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য অনেক বাড়িতেই বেলের পানি খাওয়ার চল রয়েছে। কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা, হজমের গোলমাল সারাতেও এই পানীয় বেশ কাজের। এছাড়াও এই গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বেলের শরবতের জুড়ি মেলা ভার। 

বেলে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের জন্য উপকারী। ত্বকের নিজস্ব প্রোটিন অর্থাৎ কোলাজেন তৈরিতেও সাহায্য করে বেল। এ ছাড়াও অন্ত্র ভাল রাখতে এবং শরীর থেকে ‘টক্সিন’বের করতে সাহায্য করে বেলে থাকা ফাইবার। 

যেভাবে তৈরি করবেন বেলের শরবত

উপকরণ: বেল ১টি, পানি ৫ কাপ, লবণ এক চিমটি, চিনি ৪ টেবিল চামচ, পুদিনা পাতা এক মুঠো, বরফের টুকরো ৩-৪টি

পদ্ধতি: প্রথমে বেল ভেঙে তার ভিতর থেকে শাঁস বার করে একটি পাত্রে রাখুন। এ বার শাঁস হাত দিয়ে ভালো করে চটকে নিন। ভিতর থেকে বেলের বীজ বের করে নিন।

ছাঁকনির সাহায্যে বেলের ক্বাথ ভালো করে ছেঁকে নিন। এ বার বেলের ক্বাথের সঙ্গে চিনি এবং সামান্য লবণ মিশিয়ে নিন। যত ক্ষণ না চিনি গলে যায় তত ক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণ চিনি গলে গেলে বেলের ক্বাথের সঙ্গে ধীরে ধীরে পানি মিশিয়ে নিতে হবে। ঘনত্ব কেমন রাখতে চান, সেই বুঝে পানি মেশাবেন। এ বার কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ এবং পুদিনা পাতার কুচি দিয়ে তার মধ্যে শরবত ঢেলে নিন। ঠান্ডা ঠান্ডা শবরত পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম