ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

গরমে প্রাণ জুড়ান আম পুদিনা লাস্যিতে

#

লাইফস্টাইল ডেস্ক

০৮ জুন, ২০২৩,  12:44 PM

news image

অসহনীয় দাবদাহে একেবারে গলদঘর্ম অবস্থা। গলা শুকিয়ে কাঠ। দেহ থেকে কলের পানির মতো বেরোচ্ছে ঘাম। বাড়ির বাইরে পা রাখলেই রোদের তাপ যেন শরীর ঝলসে দিচ্ছে। ঘরের ভিতরেও টেকা দায় হয়ে পড়েছে। না হচ্ছে ঠিকমতো ঘুম, না করা যাচ্ছে কোনও কাজ। এই পরিস্থিতিতে শরীর 'কুল' রাখতে লাস্যির জুড়ি নেই। গরমে শরীর ঠান্ডা রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় এটাই। প্রতিটা চুমুকে শরীর জুড়ে বয়ে যায় শীতল স্রোত। বেশিরভাগ সময় দই লাস্যিই খাই আমরা। তবে এবার একটু অন্য স্বাদের লাস্যি ট্রাই করে দেখুন। আপনাদের জন্য রইল আম পুদিনা লাস্যির রেসিপি।আম পুদিনা লাস্যির উপকরণ: ২টো পাকা আম, পুদিনা পাতা কুচানো, এক কাপ টক দই, এক চামচ এলাচ গুঁড়ো, এক চামচ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী চিনি, কয়েকটা আইস কিউব। আম পুদিনা লাস্যি বানানোর পদ্ধতি: পাকা আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিং জারে আম, পুদিনা পাতা, টক দই, এলাচ গুঁড়ো, পাতিলেবুর রস, চিনি একসঙ্গে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পিউরি তৈরি করুন। যদি মনে হয়, একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে এতে আইস কিউব অথবা পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। রেডি হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আম পুদিনার লাস্যি। আপনি চাইলে লাস্যির উপরে আমের টুকরো অথবা পুদিনা পাতা দিয়ে সাজাতেও পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম