ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

গরমে তৈরি করুন ‘গ্রিন লেমন শরবত’

#

লাইফস্টাইল ডেস্ক

০২ মে, ২০২৪,  10:55 AM

news image

এই গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন শরবত। বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন ‘গ্রিন লেমন শরবত’। আজ আমরা জানাব, কীভাবে সহজে তৈরি করবেন এই শরবত। তার আগে চলুন জেনে নিই কী কী উপকরণ লাগবে।

উপকরণ

চিনি চার টেবিল চামচ

পানি এক কাপ

লেবুর রস এক টেবিল চামচ

পুদিনা পাতা ৫-১০টা

আদা কুচি এক চা চামচ

লবণ এক চিমটি

বরফ টুকরো চার-পাঁচটা।

প্রস্তুত প্রণালি

প্রথমে আদা কুচি ও পুদিনা পাতা একসঙ্গে থেঁতলে নিতে হবে। এবার একটা গ্লাসে থেঁতলানো আদা আর পুদিনা পাতা নিয়ে তাতে পানি, চিনি, লেবুর রসসহ সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করুন ‘গ্রিন লেমন শরবত’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম