ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

গরমেও চুল থাকুক ঝরঝরে সুন্দর

#

লাইফস্টাইল ডেস্ক

২২ মার্চ, ২০২২,  12:14 PM

news image

চৈত্রের এই সময়টাতে ঘরে-বাইরে সবখানেই থাকে রোদের তাপ। সঙ্গে যোগ হয় ধুলাবালু, খুশকি, চুলের আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়াসহ আরও বেশ কিছু সমস্যা। রোদের কারণে যেখানে তাপ, সেখানেই ঘাম হয়। আর ঘামের সঙ্গে চলে আসে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল। গরমে তেল-চিটচিটে ঘাম ও বাতাসের ধুলাবালু মিশে চুলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। সেই থেকে দেখা দেয় খুশকি, র‍্যাশ বা ফুসকুড়ি। এসবের ক্ষতিকর প্রভাবে চুল পড়তে থাকে। চুল হয়ে যায় নিষ্প্রাণ ও রুক্ষ। রোদের কারণে যেখানে তাপ, সেখানেই ঘামের সঙ্গে চলে আসে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল। দেখা দেয় খুশকি,

র‍্যাশ বা ফুসকুড়ি মনে রাখবেন গরমে শুষ্ক চুল আরও শুষ্ক হয়ে পড়ে। তৈলাক্ত চুলে দেখা দেয় খুশকি। যারা নিয়মিত বাইরে বের হন, তাদের চুল স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায় রোদে ঘোরাফেরার কারণে। গরমের সময়টাতে চুল পরিচর্যার প্রথম ধাপ হলো পরিষ্কার রাখা। সপ্তাহে দুইবার, বড়জোর তিনবারের বেশি শ্যাম্পু করা ঠিক নয়। তবে মাথায় খুব ঘাম জমলে উপায় নেই। হালকা ক্ল্যারিফায়িং শ্যাম্পু তালুতে অল্প একটু ঘষে চুল ধুয়ে নিন। প্রতিবার চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন, তাতে স্ক্যাল্প আর চুল দুইটাই ভালো থাকবে। প্রাকৃতিক ক্লিনজিং দিয়েও চুল পরিষ্কার করতে পারেন। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হলো রিঠা ও শিকাকাই। এতে চুল পরিষ্কার তো হয়ই, সঙ্গে খুশকি, উকুন, চুল পড়াও কমে যায়। সেই সঙ্গে গজায় নতুন চুলও। চুল পরিষ্কার করার সঙ্গে সঙ্গে শুকিয়ে ফেলতে হবে। চুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। চুল ভালো করে শুকিয়ে আলগা করে বেঁধে রাখবেন। খুব টাইট করে বাঁধলে গোড়ায় চাপ পড়ার কারণে চুল দুর্বল হয়ে যায়। তাই শুধু পানিতে ভেজা চুল নয়, ঘামে ভেজা চুল যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে ফ্যানের ঠাণ্ডা বাতাস সবচেয়ে ভালো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম